crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
স্মৃতির পাতায় এখনও অমলিন আলী রায়হান। তাঁর চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলেও স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মনে যেন সেই শূন্যতা আজও তাজা। জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে শহীদ আলী রায়হানের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আলী রায়হান ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর এই আয়োজনে বক্তারা তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। তুলে ধরেন তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও সহকর্মীদের সঙ্গে কাটানো স্মৃতিবিজড়িত নানা ঘটনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আমীর মো. মনজুর রহমান, সেক্রেটারি এএইচএম মনসুরুল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. ইমরান নাজিরসহ সংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভায় বক্তারা আলী রায়হানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আলী রায়হানের স্মৃতি ও ন্যায়বিচারের দাবি মানুষের মধ্যে জাগ্রত থাকবে।
আলোচনা শেষে জুলাই শহীদ আলী রায়হানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিবারের সদস্য, সহযোদ্ধা ও উপস্থিত মুসল্লিরা তাঁর জন্য দোয়া করেন। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে কু’খ্যাত ডা’কাত নরেশ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির রাজপথে অবস্থান কর্মসুচি

ইসলামপুরে ৯ মাদক মামলার আসামি আব্দুল মান্নান গ্রেপ্তার

সরিষাবাড়ীতে পাওনাদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ

সরিষাবাড়ীতে পাওনাদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

স্বামী শাশুড়ির অত্যাচারে কন্যা সন্তান নিয়ে দিশেহারা গৃহবধূ, কোথায় যাবে গৃহবধূ সাবিনা ?

মধুপুরে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনের জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোমনায় এমপি সেলিমা আহমাদ এর অর্থায়নে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ