crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৮, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘর্ষে একই পরিবারের পিতা ও শিশুপুত্র নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বানেশ্বর এলাকার শিবপুর কলাহাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক কওে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের বাসিন্দা দেলোয়ার হাজির ছেলে কাউসার ইমাম (৩৫) ও তার ৬ বছর বয়সী ছেলে রেদোয়ান হোসেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৮৩৬৩) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো রঙের পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাউসার ইমাম ও তার শিশুপুত্রের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করলেও ততক্ষণে তাদের প্রাণহানি ঘটে। এ সময় নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে মাদকসহ আটক-৩

বেনাপোলে ১৮ টি স্কুলের মধ্যে টেলেন্টপুলে ও মেধায় দ্বিতীয় হয়েছে মোছাঃ মায়া আক্তার (নিশি)

হোমনা পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

নতুন বছরে সকল স্কুলে ভর্তি হবে লটারিতে

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

৯ মাসে যা অর্জন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত ॥ বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

করোনাকালে রিটেন পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ

শিবপুরে মাদ্রাসাছাত্রী ধ*র্ষণকারী আসামি র‍্যাবের হাতে গ্রেফতার