crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃ*ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে সুচিত্রা সূত্রধর(৪১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার জুয়ারী গ্রামের মৃতঃ হারান সুত্রধরের মেয়ে। তার পরিচয় প্রথমে জানতে না পারলেও পরে মৃতার আপন
ভাই শ্রী নিরঞ্জন মৃতদেহ দেখার পর পরিচয় নিশ্চিত করেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর মাঠে এ ঘটনা ঘটে। হঠাৎ এক নারীকে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অন্য দর্শনার্থীরা তার দিকে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এক নারীর মৃত্যুর খবর শুনে সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই। তার সাথে কোনো আত্মীয়-স্বজন ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর লাশ পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক অফিসার) ডাঃ আলী মুস্তাফিজ জানান, ‘অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ‘ওই নারীর লাশ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিচয় প্রথমে জানতে না পারলেও পরে মৃতার আপন ভাই শ্রী নিরঞ্জন মৃতদেহ দেখার পর পরিচয় নিশ্চিত করেন।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহের ডাকবাংলা উত্তর নারায়নপুরে ড্রেনের উপর লাল পতাকা

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল দুর্নীতিতে নিমজ্জিত ও ‘র’ এর ছত্রছায়ার নিয়ন্ত্রণে!

হোমনায় ভিজিএফ এর চাল বিতরণ

নিখোঁজ সংবাদ

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  গ্রেফতার ১৩

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেফতার ১৩

জামালপুরে সাংবাদিকের দু’পা ভেঙ্গে দেওয়ার মূলহোতা সন্ত্রাসী কসাই রুনুখানসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

পদ্মার ২৫ কেজি ওজনের পাঙ্গাশ বিক্রি হলো ৬৭ হাজার টাকায়!

শৈলকুপা পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ইভিএমে শেষ হল ভোট