crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় ৩০ জনের জামিন বাতিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩০, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >> বিরোধীদলীয় নেত্রী থাকাকালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় পাবনার ঈশ্বরদীতে বিএনপির ৩০ নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (৩০ জুন) পাবনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে ৫২ জনের মধ্যে ৩০ জন আসামি হাজির হলে জামিন বাতিল করে বিচারক রুস্তম আলী সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বিচারক রুস্তম আলী এজলাসে বসেন। এর পরপরই বিএনপির নেতা-কর্মীরা আদালতের কাঠগড়ায় হাজির হন।রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠান। আগামীকাল সোমবার (০১ জুলাই) মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন।

এ মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু, বর্তমান ঈশ্বরদী পৌর কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ বাকি নেতা-কর্মীরা আদালতে অনুপস্থিত ছিলেন।

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনবহর নিয়ে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন।ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় শেখ হাসিনার ট্রেনবহরে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ডোমারে পবিত্র কোরআন শরীফ ছবক অনুষ্ঠিত

হোমনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সিএনজির ধা*ক্কায় মুদি ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ে দোকান খোলা রাখার দায়ে ১২ ব্যবসায়ীকে জরিমানা

মধুপুরের ফ্রেন্ডস ৯৭/৯৯ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

ডোমারে স্ত্রী- সন্তান রেখে অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম , থানায় মামলা

জনগণের ভালোবাসায় নৌকার মনোনয়ন প্রত্যাশী পঞ্চগড়ের ‘মনির’

খুলনায় সাংবাদিকদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময়

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রে’ফতার

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রে’ফতার