crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার পাকশীতে হোটেল কক্ষ থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, পাবনা  >>

পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে একটি আবাসিক হোটেল হতে তানভির রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের ইপিজেডের সামনে ‘পাকশী হোটেল’ এর ৪০৪ নম্বর কক্ষ হতে লাশটি উদ্ধার করা হয়। তিনি ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

তানভির ঢাকার পশ্চিম রামপুরা এলাকার ১৯ নম্বর বাড়ির মৃত রায়হানুল হকের ছেলে। তবে রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা সাগরপাড়াতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ জানান, গত ২২ জুলাই রাতে তানভীর রায়হান পাকশীতে এসে ওই হোটেলটিতে উঠেন।আজ শুক্রবার হোটেলের বয় রুম পরিষ্কার করার জন্য ওই কক্ষের সামনে গেলে তা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। বেশ কিছুসময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের এক পাশে বসা অবস্থায় তানভীরের মরদেহ দেখতে পায়।

এ ব্যাপারে তানভীরের মামা ওমর কবির জানান, দীর্ঘদিন ধরে হার্টের রক্তনালিতে ব্লক জনিত সমস্যাসহ নানা রোগে তানভির ভুগছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে হত্যা মামলার পলাতক আসামী শহীদ মিয়া গ্রেফতার

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে: ডিসি দিনাজপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

পাবনার আটঘরিয়ায় বাঙ্গির ব্যাপক চাহিদা, কৃষকের মুখে হাসি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ

পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি, পুঠিয়া বালিকা বিদ্যালয়ে জ্ঞানের নতুন ঠিকানা

কেএমপি’র অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

মানিকছড়িতে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু