crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০১৯ ৩:২১ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >>

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় করা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড হয়েছে।

একই মামলায় ২৫ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে।

পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ বুধবার (৩ জুন) বেলা ১২টার দিকে এই মামলার রায় ঘোষণা করেন।রায় ঘোষণাকে সামনে রেখে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।রায় ঘোষণার সময় মামলার ৫২ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৩৩ জন আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার( ১ জুলাই)  এ মামলার ৩০ আসামির উপস্থিতিতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক সম্পন্ন হয়। এ মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলাল আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে শেখ হাসিনার কক্ষ লক্ষ্য করে গুলিবর্ষণ করে আসামিরা। তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৭ নেতাকর্মীসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

নাগরপুরে ড্রেনেজ সমস্যার সমাধান ও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন এমপি টিটু

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণের বারসহ আটক-১

নীলফামারীতে পিছিয়ে পড়া ১১০ টি দলিত পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ঝিনাইদহে র‌্যাব-৬’র জালে নীলফামারীর মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ গ্রেফতার

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রংপুরের হরিদেবপুরে চেয়ারম্যান প্রার্থী ইকবালের গণসংযোগ

রংপুরের হরিদেবপুরে চেয়ারম্যান প্রার্থী ইকবালের গণসংযোগ

একসাথে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন ফুলপুরের সীমা

একসাথে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন ফুলপুরের সীমা

প্র*তারণার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা