crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত- অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১০, ২০১৯ ৩:৪৫ অপরাহ্ণ

প্রতীকী ছবি।

পাবনা প্রতিনিধি >> পাবনার সুজানগর উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০)।

পুলিশের দাবি, নিহত গেদালাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মানিকগঞ্জে সোনার দোকানে ডাকাতি, সুজানগরে অপহরণ ও খুনসহ ৫টি মামলা রয়েছে।

গেদালাল উপজেলার নরসিংহপুরের মো. হাবিবুর রহমান মোল্লা হাফিজের ছেলে।

মঙ্গলবার (০৯ জুলাই) রাত আড়াইটার দিকে নাজিরগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের ঈদগাহসংলগ্ন পাটক্ষেতের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, দুটি কিরিচ, একটি চাপাতি, একটি হাসুয়া, একটি ড্রেগার, একটি প্লাস, টর্চলাইট উদ্ধার করে পুলিশ।

সুজানগর থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গেদালালকে নরসিংহ পুর মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়।পরে রাত আড়াইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে হাসামপুর ঈদগাহ মাঠের কাছে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুঁড়ে।পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় গেদা পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিতে আহত হন।ভোর সাড়ে ৩টার দিকে তাকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর পৌনে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বিরুদ্ধে মানিকগঞ্জে সোনার দোকানে ডাকাতি, সুজানগরে অপহরণ ও খুনসহ পাঁচটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস জানান, নিহত গেদা মূলত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গেদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে মাত্রাতিরিক্তভাবে বাড়ছে ধর্ষণ ও নির্যাতন

দেশে অতি দ্রুত শুরু হবে যৌথ অভিযান: ইসি

খুলনায় ‘এ কে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ’ এ ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

খুলনায় ‘এ কে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ’ এ ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে দলিত সম্প্রদায়ের উন্নয়নে অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

নাসিরনগরে টিসিবি’র পণ্য ক্রয়ে ভিড়,বরাদ্দ বাড়ানোর দাবি

অপরাধী সে অপরাধীই, রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ২ ভুয়া চাকুরিপ্রার্থী আটক

পঞ্চগড়ে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে মানববন্ধন