crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনা চাটমোহরের বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দের ‘বড়াল নদী’র অংশ পরিদর্শন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ

তোফাজ্জল হোসেন বাবু,পাবনা :

বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বড়াল নদী’র বিভিন্ন পয়েন্টে দখল ও দূষণের চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলের সদস্যরা বেলা ১১টায় নতুন বাজার পয়েন্ট থেকে মোটরবাইকযোগে প্রথমে নতুন বাজার পশু হাটের পূর্বপাশের জোলা পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা নতুন বাজার খেয়াঘাট, রামনগর ঘাট, ধূলাউড়ি, আক্কাসের জোলা, হরিপুর লোহার ব্রীজ, তেবাড়িয়া, গোপালপুর এবং সোন্দভা পয়েন্ট পরিদর্শন করেন।
বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ডা. অঞ্জন ভট্টাচার্য্য এবং সদস্য সচিব এস. এম. মিজানুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি’র অপর সদস্যগণ হলেন- চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা আওয়ামীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাজেদুর রহমান মাস্টার, এলডিও’র নির্বাহী পরিচালক নুর-এ আলম সিদ্দিকী মঞ্জু, জাসদ নেতা সুজা উদ্দিন বিশ্বাস, রাজনৈতিক নেতা জয়েন উদ্দিন আহম্মেদ তারা, মো. ইরাদ আলী, বেসরকারি সংস্থা ডিএনএস’র ব্রাঞ্চ ম্যানেজার মো. আশরাফ আলী ও শিক্ষক মো. আব্দুল লতিফ।

গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় নতুন বাজার জারদিস মোড়ে একটি সমাবেশ করা হবে এবং ২৩ ডিসেম্বর সোমবার সকালে বড়াল নদী’কে দূষণমুক্ত ও অবৈধ দখল উচ্ছেদের ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নরসিংদীতে ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগে গ্রেফতার ৪

প্রতিনিধি আবশ্যক

শিক্ষকদের বিভিন্ন দাবিতে বানেশ্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে

নীলফামারীতে ১৫৬৪ শিশু পাচ্ছে গুড নেইবারসের দেওয়া স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ

ঝিনাইদহে শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ !

শৈলকুপায় নৌকার প্রার্থীর শোডাউনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হা-ম-লা, আহত-৭

ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

রংপুর বিভাগে করোনায় মোট আক্রান্ত ২২ হাজার

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার