crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাপুলের সংসদসদস্য পদ শূন্য ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৯:০০ অপরাহ্ণ

শহিদুল ইসলাম পাপুল : ফাইল ছবি।

অনলাইন ডেস্কঃ কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার ( ২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ উইং থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের ফৌজদারি আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক  স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ২৭৫ লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদসদস্য মোহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তার আসন (লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে। গণপ্রজতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের মামলার রায়ের কপিসহ যাবতীয় নথি হাতে পায় বাংলাদেশ সরকার।

অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় পাপুলকে। আটকের সাড়ে সাত মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় দণ্ডিত হন তিনি। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা এটিই প্রথম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বানেশ্বরে ছাত্রদের হাতে মোটরসাইকেল চো’র আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিরাপদ পানির কথা বললেন চঞ্চল চৌধুরী

জগন্নাথপুরে মন্ত্রীর বিশেষ বরাদ্দে বালিশ্রী রাস্তা মেরামতের কাজ শুরু, স্থানীয়দের মনে স্বস্তির নি:শ্বাস

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ব্র্যাকের আল্ট্রা-পুওর কর্মসূচি পরিদর্শন

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ব্র্যাকের আল্ট্রা-পুওর কর্মসূচি পরিদর্শন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মধ্যরাতে দুদকে ঢুকেও সাংবাদিকদের কাছ থেকে ছাড় পেলাম না: দুদক কর্মকর্তা বাছির

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ ৩ ব্যবসায়ী গ্রেফতার