crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাপুলের রায় পর্যালোচনা করছে সংসদ, হারাতে পারেন সংসদসদস্য পদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ

                       লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল। ফাইল ছবি

শুক্রবার স্পিকার সংবাদমাধ্যমকে বলেছেন, কুয়েতের আদালতের রায়ের কপি বৃহস্পতিবার সংসদে পৌঁছেছে। এটা পর্যালোচনা করে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এমপি পাপুলের বিষয়ে সিদ্ধান্ত কবে জানা যাবে- সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানান নি স্পিকার।

আরবি ও ইংরেজিতে লেখা ৬১ পৃষ্ঠার রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

সংবিধান, কার্যপ্রণালী বিধি ও আইন অনুযায়ী এখন তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে রায় পর্যালোচনা করছে সংসদ। পর্যালোচনা শেষে সিদ্ধান্ত জানাবেন স্পিকার। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা গণমাধ্যমকে জানান, পাপুলের সংসদ সদস্য পদ যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় পাপুলকে। আটকের সাড়ে সাত মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় দণ্ডিত হন তিনি। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা এটিই প্রথম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুর নেশাগ্রস্ত স্বামীর মারপিট ও অত্যাচারে গৃহবধু হাসপাতালে

শুরু হচ্ছে অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন কার্যক্রম : তথ্যমন্ত্রী

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

ঝিনাইদহে স্কুল শিক্ষকসহ দুই জন করোনা রোগী শনাক্ত, জেলাজুড়ে আতঙ্ক!

ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের জন্য বিনা পঁয়সায় বাজার সওদার ব্যবস্থা করল ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

টাংগাইল স্টেশনে থামবে না তিনটি ট্রেন

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৩৭

মধুখালীতে ইউএনও’র ওপর হা’মলা, গাড়ি ভা’ঙচুর

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত