crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, অল্প বয়সী শিক্ষার্থীদের হাতে মোবাইল পৌঁছে যাওয়ায় তারা পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে পড়ছে। অনলাইন গেম, ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে সময় নষ্ট করছে অনেকে। এতে মনোযোগ হারিয়ে পড়াশোনায় পিছিয়ে পড়ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, “শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে মুক্ত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আইন-শৃঙ্খলা সভার সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে মোবাইল ব্যবহার করতে না পারে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের ঘরে মোবাইলের অপব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, পাকুন্দিয়ায় নেওয়া এ সিদ্ধান্ত কার্যকর হলে অন্য উপজেলা ও জেলাতেও অনুরূপ উদ্যোগ নেওয়া হতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দেবীগঞ্জে ঝাড়ু প্রদর্শন ও মানববন্ধন

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধাবী আরাফাতকে ইউ‌এন‌ও’র শুভেচ্ছা

Mosquito-borne diseases has threaten World

পুলিশের পোশাক নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরের কাউনিয়ায় বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দিনাজপুর ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

ডোমারে ট্রেনে কা’টা পড়ে শ্রমিকের মৃ’ত্যু

ডোমারে ট্রেনে কা’টা পড়ে শ্রমিকের মৃ’ত্যু