crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতিরিক্ত সচিবের নেতৃত্বে ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০১৯ ৩:৩৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয় বিষয়টি তদন্তের উদ্যোগ গ্রহণ করে। আজ সোমবার তিন সদস্যের তদন্ত দল ঝিনাইদহ সার্কিট হাউসে নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরেজমিন তদন্ত করতে আসছেন। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মো. ইয়াকুব আলী পাটওয়ারী তিন সদস্য তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের ১২১১ নং স্মারকের চিঠির প্রেক্ষিতে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জন সাংবাদিককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ঝিনাইদহ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ কাজ না করেই কোটি কোটি টাকার বিল উত্তোলন করেন বলে পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেলে খবর প্রচার হয়। খবর ফাঁস হয়ে পড়লে জুনের আগে কাজ সম্পন্ন দেখিয়ে বিল তুলে নেওয়া প্রকল্পগুলো তড়িঘড়ি করে সম্পন্ন করেন। ঝিনাইদহ শহরের চাকলাপাড়া ডরমেটরি ভবন, নন হেজেটেড ডরমেটরি ভবন, জেলা জজের বাসা, সাবডিভিশন অফিস ও গণপুর্তের উপ-বিভাগীয় প্রকৌশলীর বাসাসহ বিভিন্ন অফিস মেরামত ও রং করেন। অথচ কাজ দেখিয়ে জুনের আগেই ২ কোটি ৫০ লাখ টাকার বিল তুলে নেন তিনি।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ গণপুর্ত বিভাগে গত ২০১৮-১৯ অর্থ বছরে ই-জিপি টেন্ডারের মাধ্যমে দরপত্র আহবান করা হয়। কিন্তু বিধি ভঙ্গ করে মেন্যুয়ালি নেটিফিকেশন অফ এওয়ার্ড (নোয়া) দেওয়া হয়। যা পিপি’র বিধি বহির্ভুত। প্রশ্ন উঠেছে ই-জিপি টেন্ডার আহবান করলে একজন ঠিকাদার অর্ধশত কাজ কিভাবে পায়? এ ভাবে তিনি ২/৩টি লাইসেন্সের বিপরীতে শত শত কাজ দিয়ে কোনোটি কাজ না করে আবার কোনোটিআংশিক কাজ করে ৯ কোটি টাকার বেশি টাকা লোপাট করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় লতিফ হ-ত্যা-র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শ্রমিক কল্যাণবান্ধব চা শিল্প গড়ে তুলতে হবে-বাণিজ্যমন্ত্রী

হোমনায় মুহাম্মদ (সা.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেএমপি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপির সদর থানা পুলিশের অভিযানে চো*রাই ইজিবাইকসহ ৪ চো*র আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কোভিট-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি, সকলকে মাস্ক পরার অনুরোধ

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শেরপুরের শ্রীবরদীতে নববধূর ঝু’লন্ত মরদেহ উদ্ধার!

হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বিদায় সংবর্ধনা