crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পদ্মা ও যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ জেলের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৫, ২০১৯ ১:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ১৮ জেলেকে ১ বছর করে বিনাশ্রম  কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গতকাল সোমবার রাত ৯ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত চর শিবালয়, জাফরগঞ্জ ও পাটুরিয়া সংলগ্ন পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৮ জেলেকে আটক করা হয়। এসময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ মন মা ইলিশ জব্দ করা হয়। দন্ডপ্রাপ্তরা হল – সাদ্দাম হোসেন রনি, মো: বকুল শেখ, বিল্লাল, কাইয়ুম, ইদ্রিস, ইমান হোসেন,  মো: রাকিবুল, আনিছ, সাইদুর, আনিছ, লেবু, সাইফুল, মফিদুল, এমদাদুল, মো: নূর জামান, মো: সাহাবুদ্দিন, মো: মিনটু, রহমত আলি প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। জব্দকৃত  ৪ মন ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান ও নৌ পুলিশের এস এস জহিরুল ইসলামের সমন্বয়ে ১৫ সদস্যের একটি টিম।

মা ইলিশ রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থানে। নদীতে মাছ ধরা অবস্থায় যাকে পাওয়া তাকেই জেল দেয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার উপজেলা মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

নেত্রকোনায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, জনদুর্ভোগ চরমে

হোমনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোচিত নবজাতক শিশুটিকে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসা শেষে নিঃসন্তান দম্পত্তির মাঝে হস্তান্তর

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?