crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ৮ জুয়াড়ি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৬, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলা জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা তাসসহ প্রায় আট হাজার টাকা জব্দ করা হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (৫জুন) দিনগত রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা বাজারে ময়নুল ইসলামের মালিকাধীন দোকানের ভাড়াটিয় আজাদ মিয়ার কম্পিউটারের দোকানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, আরজি মাড়েয়া খালপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে নাজমুল হক (৩৫), কোলনীপাড়া এলাকার নূর হোসেনের ছেলে আখিনুর রহমান (৩৩), মালকাডাঙ্গা এলাকার বিষারুর ছেলে সাবিদুর ইসলাম (২৬), দুলাল উদ্দীনের ছেলে মঞ্জুরুল হক (২৫), আমিনউদ্দীনের ছেলে ময়নুল ইসলাম (৩০), আলমাস আলীর ছেলে বুলবুল (৩০), দুলাল মিয়ার ছেলে মুনির হোসেন (২২), মৃত নজরউদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৬)।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভির রাতে বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা বাজারে ময়নুল ইসলামের মালিকাধীন দোকানের ভাড়াটিয়া আজাদ মিয়ার কম্পিউটারের দোকানে আসামী আখিনুর রহমান দোকানের ভিতরে কয়েকজন জুয়াড়ি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিলো। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হলে এসময় ঘটনাস্থল থেকে তারা পালানোর চেষ্টা চালায়। পরে কোন মতে একজন পালাতে সক্ষম হলেও পুলিশের হাতে ৮জন জুয়াড়ি আটক হয়। এসময় তাদের কাছে থাকা তাস ও আট হাজার টাকা জব্দ করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আসামীদের আটকের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের গান্না ইউপির কোটি টাকার রাস্তা নির্মাণে অনিয়ম

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় লকডাউন বাস্তবায়নে আরও কঠোর হতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী

শৈলকুপায় ১মাসেও গ্রেফতার হয়নি কৃষক রতন হত্যা মামলার মূল আসামীরা

হরিনাকুন্ডুতে প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি আবশ্যক

জামালপুরে অ’পহরণ মামলায়  সংরক্ষিত ইউপি সদস্য রীনা বেগম গ্রেফতার 

হোমনায় সার্কেল এএসপি’র সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-২

ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি