crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশে বেকারত্ব দূরীকরণসহ সাত দফা দাবিতে পঞ্চগড়ে যুব অধিকার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দেশে বেকারত্বের মহামারি নিরসন, চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন, আবেদন ফি- ঘুস- প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমামুক্ত চাকরির ব্যবস্থা ও বৈষম্য দূরীকরণসহ সাত দফা দাবি উপস্থাপন করে অন্তবর্তীকালীন সরকারের কাছে তা বাস্তবায়নের দাবিতে দাবি তুলেন বক্তারা।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ- সভাপতি আফতাব হোসেন, যুগ্ম আহ্বায়ক মুনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীসহ যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যানবাহনে অ*গ্নিসংযোগ ও ক*কটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

পঞ্চগড়ে করোনা সন্দেহে পুলিশের সহযোগিতা চাইলেন মুক্তি

রংপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘মাদকসহ’ ৩ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

সমুদ্রের পানিতে হাত দিলেই মিলছে স্বর্ণ !

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

তিতাস ও মুরাদনগরে ‘স্মৃতির আঙ্গিনা’ এর উদ্যোগে বৃক্ষরোপন

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ডোপ টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া বাস চালাতে পারবে না চালকেরা : মেয়র আতিকুল ইসলাম