crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

মন্দিরগুলোর উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জেলার বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব অনুদানের বরাদ্দপত্র বিতরণ করেন মন্দির পরিচালনা কমিটির কাছে।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।”

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি নির্ধারণ

রংপুরে পুলিশ ভ্যান থেকে হাতকড়াসহ পালিয়ে গেল আসামি শাহ্‌ পরান

জলঢাকায় বিএমআই কলেজের ১২ জনের এমপিও বাতিল

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

রাজনৈতিক নেতাদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৩৭

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

মোরেলগঞ্জে এতিমখানায় হা’মলা

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন!