crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৬, ২০১৯ ১:৪৩ অপরাহ্ণ

মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা প্রদান করা হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট ও গার্লগাইডদের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এর আগে সকালে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এবং সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক, সাবিনা ইয়াসমিন মুক্তিযোদ্ধাদের মাতা একশ জন রত্নগর্ভাকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।এছাড়াও সুবিধামত সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্রের আয়োজন করা হয়েছে।বিকেলে পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সরকারি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

গাইবান্ধায় ব্রেইন টিউমারে আক্রান্ত শিশু সোলাইমানকে বাঁচাতে মানবিক আর্থিক সাহায্যের আবেদন

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

সরিষাবাড়িতে অটোচালক হত্যার আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাজারে জীবাণুনাশক স্প্রে শুরু

জগন্নাথপুরে বাড়ি নিয়ে মা-মেয়ের হামলা-মামলা

জলঢাকায় দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

১২ মে জামালপুরে পিসিআর ল্যাব উদ্বোধন – মির্জা আজম এমপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার