crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২০ ৪:০৭ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: 
পঞ্চগড়ে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে মর্জিনা বেগম (২৩) নামের এক গৃহবধূ।জানা গেছে, বোদা উপজেলার কাজলদিঘী  কালিয়াগঞ্জ  ইউনিয়নের জোর গ্রামের আব্দুল মজিদের মেয়ে মর্জিনা (২৩) ৫ বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের দিঘল গ্রামের আজিম উদ্দিনের (কেলটা) ছেলে মো.সেলিমের সাথে।সুখেই চলছিল তাদের সংসার ।
কিন্তু মর্জিনা  পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ী ওলিয়ার রহমানের ছেলে মকলেছার রহমানের (২৫) সাথে। প্রেমিক মকলেছার মর্জিনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৪ মাস ধরে বিভিন্ন সময়ে ভিন্ন জায়গায় একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে।এরই মধ্যে গত  রোববার (১০ মে)রাতে তারাবীহ নামাযের সময়ে মকলেছার প্রেমিকা মর্জিনার শয়ন ঘরে ঢুকলে বাড়ীর লোকজন টের পেয়ে আটক করলে প্রেমিক মকলেছারের বাবা,মা,ভাই এসে জোর করে মকলেছার কে নিয়ে যায়  এবং বিষয়টি গ্রামে জানাজানি হলে উপায়ন্তর না দেখে প্রেমিকা মর্জিনা বেগম বিয়ের দাবিতে গত ১০ মে রাতেই প্রেমিক মকলেছারের বাড়িতে অবস্থান নেয়।
৫ দিন অতিবাহিত হলেও ইউ পি সদস্য নুরুল আমিন ও সমাজপতিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েও কোন সুরাহা টানতে পারেনি। প্রেমিকা মর্জিনার শ্বশুর আজিম উদ্দিন (কেলটা) জানায় আমাকে টাকার বিনিময়ে বিষয়টা আপোষ করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমরা উচিত বিচার চেয়েছি। আমরা গরীব তাই ন্যায় বিচার পাচ্ছি না।  পরকীয়া প্রেমিক মকলেছার রহমান ও তার পরিবারের লোকজন মর্জিনা বেগমকে ঘরে তুলবেনা সমাজপতিদের জানিয়ে দেয় ।
কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল জানান, বিষয়টা আমি জানিনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 
এই বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, এটা পারিবারিক বিষয় ।এই মুহুর্তে  স্থানীয় ভাবে বসবে, না হলে আদালতের আশ্রয় নিতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পর্যটকদের বিনোদন দিতে মহানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে “ওয়াক ওয়ে”

কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর ভিত্তিতে উপজেলায় সেরা

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবেনা – ভূমিমন্ত্রী

বেনাপোলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, চার মাস পর প্রেমিক স্বামীর ২ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকারসহ উধাও প্র’তারক স্ত্রী

৪২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় হোমনা থানাকে পুরস্কৃত করলেন আইজিপি

ফাঁসিয়াখালীতে বুনোহাতি হত্যা রোধে জনসচেতনতামূলক প্রচারণা

কলারোয়ার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার

সাংবাদিক নাদিম হ’ত্যায় জড়িতদের ফাঁ’সির দাবিতে রংপুরে মানববন্ধন

রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তিকারী ও ভোলায় মুসল্লিদের হত্যায় জড়িতদের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন