crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিটপুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বিট পুলিশিং সমাবেশ হয়েছে।
শনিবার(১৭ অক্টোবর)  সকালে পঞ্চগড় পৌরসভা মাঠে পৌর মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে,   জেলা পুলিশ পঞ্চগড় এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা মহিলা আ. লীগের সভানেত্রী রেজিয়া ইসলাম, সদর থানার উপ-পরিদর্শক ও বিট কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল, মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন এবং সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে বিয়ে করতে এসে ৫ হাজার টাকা জরিমানা দিয়ে খালি হাতে বাড়ি ফিরল বরপক্ষ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন দিদার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় মানবসৃষ্ট গর্তে নদী গর্ভে বিলীন হচ্ছে বেতুয়ার মসজিদ,দেখার কেউ নেই

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৬৭

মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের যোগ্য ও ত্যাগী সভাপতি আকরাম হোসেন

বিএনপি এখন রাজনৈতিক আইসোলেশনে আছেঃ সেতুমন্ত্রী

ঈদের ছুটিতেও চলছে কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা

খান্দুরা দরবার শরীফের গাজী সৈয়দ আক্তারুল হোছাইনী (রহঃ) এর বার্ষিক পবিত্র ওরশ সম্পন্ন