crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব রহমান সুমন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস পঞ্চগড়।

ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও নুরুজ্জামান বাবু’র নেতৃত্বে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়কবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত

শৈলকুপায় তিন নাম্বার ইট দিয়ে রাস্তা নির্মাণ, দেখার কেউ নেই

হোমনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পণ্ডিতের ইন্তেকাল

সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

হোমনায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঝিনাইদহে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জন গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদ এখন ব্যাপক হুমকির মুখে!

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী