crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে  দরপত্রের অধিক গাছ কেটে ঠিকাদারের আত্নসাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে দরপত্রের অধিক ১১টি গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদার আশরাফ আলীর বিরুদ্ধে।
অতিরিক্ত গাছ কেটে আত্মসাতের বিষয়ে গত ২৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের আরমান আলীর বাড়ির চৌরাস্তা হতে পাথর ঘাটা জামাদারপাড়া আলাউদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ৯৭ টি ইউক্যালিপ্টাস গাছ জ্বালানীসহ কাটার অনুমতির নিমিত্তে দরপত্র হয়। দরপত্র হিসেবে ৯৭টি ইউক্যালিপ্টাস গাছের মুল্য নির্ধারণ হয় ১লাখ ৯০ হাজার টাকা।  কিন্তু ঠিকাদার আশরাফ আলী ৯৭টি গাছ ব্যতিত আরও ১১টি অতিরিক্ত গাছ কেটে আত্মসাত করে।
স্থানীয়রা জানান অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের আরমান আলীর বাড়ির চৌরাস্তা হতে পাথর ঘাটা জামাদারপাড়া আলাউদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ৯৭ টি ইউক্যালিপ্টাস গাছের পরিবর্তে ১০৮ টি গাছ কেটেছে ঠিকাদার আশরাফ আলী।স্থানীয়রা বাধা দিলে ও শুনেন নাই প্রভাবশালী ঠিকাদার আশরাফ আলী।
ঠিকাদার আশরাফ আলীর সাথে মুঠোফোনে কথা বললে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
পঞ্চগড় সদর উপজেলার সহকারী  কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভ্যাকসিন কিনতে একনেক সভায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন

সরিষাবাড়ীতে প্রবাসী ও ঢাকা ফেরতদের হোম কোয়েরেন্টাইনে থাকতে পৌর মেয়রের মাইকিং

ডোমারে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর ভোটযুদ্ধ

রবার্তো ফিরমিনো অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ক্লাব বিশ্বকাপ লিভারপুলের

সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ধসে গেল দরিদ্রের ভূমি

সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ধসে গেল দরিদ্রের ভূমি

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদের ১৯৯তম জামাত প্রস্তুত, নামাজ সকাল ১০টায়

রংপুর সিটির ১৫টি স্থানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সুন্দরগঞ্জে ১০ম ও ১১ তম গ্রেডসহ ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান

সুন্দরগঞ্জে ১০ম ও ১১ তম গ্রেডসহ ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান

হোমনায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার