crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৭, ২০১৯ ১২:২৫ অপরাহ্ণ

মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : দেশের উত্তরের সীমান্ত ঘেঁষা প্রান্তিক জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন দুপুর গড়িয়ে এলেও দেখা মেলছেনা সূর্যের। এর আগে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা।দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে রাত ও সকালে শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় অসহায় ও নিম্নবিত্তরা শীত নিবারনের চেষ্টা করছে খড়কুটা জ্বালিয়ে। মঙ্গলবার সকাল নয়টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। 

আবহাওয়া দপ্তর বলছে, প্রতিদিন কমছে এই জেলার তাপমাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও ঘন কুয়াশা। গত কয়েকদিন থেকে এ জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সম্ভাবনা রয়েছে শৈত্য প্রবাহেরও। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, বিগত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মাসের শেষের দিকে এ জেলার ওপর দিয়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক ও খামারিরা, ৯টি গরুর মৃত্যু

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার  অভিযানে ৬ কেজি গাঁজা ও পিকআপসহ গ্রেফতার-১

ঝিনাইদহে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তার চেক বিতরণ

পঞ্চগড়ে মাকে হত্যার চার দিনের মাথায় ঘাতক ছেলে গ্রেফতার 

দু*র্নীতি অব্যাহত আছে, বিভিন্ন মহল দলবাজি, দ*খলবাজি ও চাঁ*দাবাজিতে লিপ্ত রয়েছে : টিআইবি

সুন্দরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ

হোমনায় মাদরাসা শিক্ষক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন

ডোমার জোড়াবাড়ীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সহকারীর সচেতনতামূলক প্রচারণা