crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়ারি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৭, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের পরিষদে জুয়ার আসর চলাকালীন সময়ে ইউপি সদস্যসহ চারজন জুয়ারিকে  আটক করেছেন চেয়ারম্যান। পরে পুলিশের কাছে চার জুয়ারিকে হস্তান্তর করে। বুধবার (৬ জানুয়ারি), গভীর রাতে পঞ্চগড় ৩নং ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে।
আটক চারজনের মধ্যে রয়েছেন ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ (৫১) আটক অন্যরা হলেন সদর উপজেলার সিতাগ্রাম এলাকার জাহেদুল  হক ( ৩৫), আবু হোসেন (৪৫), ঝাকুয়াকালী এলাকার আব্দুল রশিদ   ( ৪০)। এ সময় ১৩ হাজার ৩২৭ টাকাসহ দুটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।
চেয়ারম্যান জাহেদুল হক জানান, পরিষদে ঘন্টা দুয়েক ধরে সালিশ চলছিল। এ সময় পরিষদের দ্বিতীয় তলায় তাস দিয়ে জুয়া খেলা চলছিল। গোপনে কে বা কাহারা আমাকে বিষয়টি অবহিত করে, আমি তাৎক্ষণিকভাবে গ্রাম পুলিশ দিয়ে ঘরে তালা দিয়ে বিষয়টি  থানায় জানাই। পরে পুলিশ আসলে তাদের কাছে ইউপি  সদস্যসহ ৪ জন জুয়ারিকে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার উপ- পরিদর্শক শামীম মন্ডল জানান, চেয়ারম্যান আমাদের কাছে ইউপি সদস্যসহ চার জুয়ারিকে হস্তান্তর করে। তাদের কাছ থেকে পাওয়া  ১৩ হাজার ৩২৭ টাকাসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং জানালা দিয়ে ফেলে দেওয়া তাস স্থানীয়রা  কুড়িয়ে আমাদের কাছে হস্তান্তর করে। প্রকাশ্য জুয়া আইনে ওই চারজনের বিরুদ্ধে মামলা করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টরের ৩ লাখ টাকা জ’রিমানাসহ বন্ধ ঘোষণা

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টরের ৩ লাখ টাকা জ’রিমানাসহ বন্ধ ঘোষণা

কেএমপি’র কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা’র বিদায় ও নবাগত কমিশনার মাসুদুর রহামান ভূঞা’র বরণ অনুষ্ঠিত

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত করায় আনন্দ র‌্যালি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন

দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় শ্রমিক শক্তি’র নির্বাচনী পর্যালোচনা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা

নাসিরনগরে দলবদ্ধ হয়ে ঘুরাফেরা করায় ১৩ জনকে জরিমানা

পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ

পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ

আমি উজানে নাও ঠেলে ঠেলে রাজনীতি করেছি, সরকারে এসেছি : প্রধানমন্ত্রী

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা