crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টা, আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টার সময় শ্রী দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটক ব্যক্তি
মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। এর আগে আনুমানিক রাত ৮টার সময় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে।

প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। রাত ৮টা ৪০ মিনিটে সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক শ্রী দসরথ সরকারকে আটক করে। পরে তাকে শিংরোড বিওপিতে নেয়া হয়।

আটকের বিষয়ে শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে প্রচুর বৃষ্টির মাঝে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অন্যরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন কয়েকজনসহ স্বেচ্ছায় ভারতে থাকা তার ফুপু শাশুড়ির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তরসহ অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টার অপরাধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

‘এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে না’: শিক্ষামন্ত্রী

জামালপুরে দিনব্যাপী বোয়াফের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই: ম্যাথিউ মিলার

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১,৯৫৩

করোনার সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে ঝিনাইদহ জেলা পুলিশ

জামালপুরে আরও ৯জন করোনায় আক্রান্ত,সদরে ২০১ ও জেলায় মোট ৫৫২জন শনাক্ত

দেশে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৬৬৬

দেশে করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০,৪২০

রংপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের

২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের