crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে অফিস পাড়ায় উত্তোলন হয়না জাতীয় পতাকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : 
পঞ্চগড়ে  বিভিন্ন সরকারী অফিসে বিশেষ দিবস ছাড়া বাকী কার্যদিবসে উত্তোলন করা হয় না জাতীয় পতাকা। বিষয়টি দিনের পর দিন এমন চলতে থাকায়  সাধারণ মানুষের নজরে আসে।  মুজিবশতবর্ষ পালনে  জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় ওই সকল প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী নেই এমন বিষয়টিতে।
সরেজমিনে বৃহস্পতিবার ও রোববার  দেখা গেছে, উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়, জেলা প্রাণি সম্পদ দপ্তর, প্রধান ডাকঘর , সিভিল সার্জন,আধুনিক সদর হাসপাতাল, এলজিইডি ভবন, গণপুর্ত বিভাগ, জনস্বাস্থ্য , জেলা পরিসংখ্যান ও  জেলা মৎস্য ভবন এ সব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।  প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের কোন স্ট্যান্ড নেই,  আবার কোন অফিসে স্ট্যান্ড থাকলেও তা ছিল খালি।
জাতীয় পতাকা সার্বভৌমত্বের প্রতীক। তাই জাতীয় পতাকা বিধিমালা -১৯৭২(সংশোধিত ২০১০) অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে।  স্থানীয়রা জানায়, অনেক সরকারি-  বেসরকারি  অফিসে দীর্ঘদিন থেকে উত্তোলন করা হয়না জাতীয় পতাকা।তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান তারা। 
এ বিষয়ে জানতে চাইলে  জেলা  প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, কোন  অফিস গুলোতে জাতীয় পতাকা উত্তোলন  হয়না জানালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: পরিকল্পনা উপদেষ্টা

জামালপুরে সাবেক এমপি ইঞ্জি. মোজাফফরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

হোমনা- মেঘনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে সার্বক্ষণিক মাঠ-ঘাট ও বাজারে অবস্থান করছেন সার্কেল এএসপি মো. ফজলুল করিম

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের ৭৩ আরোহী : সেনাবাহিনীর প্রচেষ্টায় বিমান উদ্ধার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঝিনাইদহে লাইনে দাঁড়িয়ে ঘুষের টাকা ফেরত নেয়ার ছবি ও খবর টক অব দি টাউন

সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু