crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নোয়াখালীতে সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ

 

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।।নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ।ডিমলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)ডিমলা শাখা ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকম পরিবারের আয়োজনে মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
এতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সকল সাংবাদিক,ব্যবসায়ী নেতা ও সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি সরোয়ার জাহান সোহাগ প্রমুখ।
প্রসঙ্গত: গত শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।গত শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন তিনি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আইজিপি’র সঙ্গে ইউএন রেসিডেণ্ট কো-অর্ডিনেটরের সাক্ষাৎ

কোনো ফোনালাপ নয়, খালেদা জিয়ার মুক্তি আদালতের ব্যাপার, আওয়ামীলীগের নয়ঃ জাহাঙ্গীর কবির নানক

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

ভোলায় জরায়ুমুখের ক্যান্সাররোধে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু  

কোটচাঁদপুর-মহেশপুর সড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ও ৬ কেজি রুপা ফেলে পালিয়ে গেল পাচারকারী

জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বং’স, ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বং’স, ৫০ হাজার টাকা জরিমানা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৫

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস এমএ মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

নাসিরনগরে পানিতে ডু’বে ভাই-বোনের মৃ’ত্যু

নাসিরনগরে পানিতে ডু’বে ভাই-বোনের মৃ’ত্যু