crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।’

রোববার (১০ মে) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। ব্যক্তিগত সংযোগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর। তবে দেশের অনেক কাঠামো এখনও সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না।’

তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘অতীতে দেশে দুর্বৃত্তায়নের সংস্কৃতি ছিল, সেসময় ভালো কোনো উদ্যোগ বা সমস্যা নিয়ে কথা বলার পরিবেশ ছিল না। বর্তমানে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে দেশ মুক্ত হয়েছে এবং মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সেমিনার শেষে মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি এবং করে যাবো : প্রধানমন্ত্রী

ডুলাহাজারা সার্ফারি পার্কের সিংহ সম্রাটের কা’মড়ে আ’হত সিংহীর মৃত্যু

ডুলাহাজারা সার্ফারি পার্কের সিংহ সম্রাটের কা’মড়ে আ’হত সিংহীর মৃত্যু

দেওয়ানগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীর হাত কেটে দিল প্রেমিকের বন্ধুরা!

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিলেন অন্তর্বর্তী সরকার

কারখানা চালু ও মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে শ্রমিকদের সড়ক অবরোধ

কোটচাঁদপুরের সাফদারপুর বাজারে ভাঙ্গা রাস্তায় নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ !

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি

শ্রীমদ্দিকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

বগুড়ায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

ভারত থেকে আসছে নতুন ধরনের মাদক , বিজিবির অভিযানে ১৪ বোতল উদ্ধার