crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে ২৫টি সাইকেলসহ চোর চক্রের প্রধান আনোয়ারুল গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি>>

নীলফামারীতে ২৫টি চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা বাইসাইকেলচোর  চক্রের প্রধানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার(৩০ মে) দুপুরে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের খাতোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওইসব বাইসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা বাইসাইকেলচোর চক্রের প্রধান আনোয়ারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ারুল ইসলাম একই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।

জানা যায়, গোপন খবর পেয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)মাহমুদ-উন নবীর নেতৃত্বে এসআই বাকিনুর ইসলামসহ পুলিশের একটি দল খাতোয়ালপাড়া গ্রামস্থ আন্তঃজেলা বাইসাইকেলচোর দলের প্রধান আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়িতে থাকা ২৫টি বাইসাকেল উদ্ধারসহ আনোয়ারুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন,এর আগেও সাতটি চোরাই বাইসাইকেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল আনোয়ারুল।তার বিরুদ্ধে নীলফামারীসহ আশপাশের থানায় বাইসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা মহামারিতে মূল ধারার গণমাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে: তথ্যমন্ত্রী

ডোমারে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি অনুষ্ঠিত

আওয়ামী লীগ নেতা শান্ত’র ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে কিশোরগঞ্জে এনসিপির বর্ণাঢ্য সভা

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

করোনা সন্দেহে একই পরিবারের ৫জন রংপুর মেডিক্যালে ভর্তি

হোমনায় ঘাগুটিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

কাজের সন্ধানে গিয়ে ১৭ দিন নিখোঁজ ঝিনাইদহের দিনমজুর সামসুল শেখ