crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে বজ্রপাতে কৃষক নিহত,আহত ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে কবিনুর ইসলাম(৪০) নামের এক কৃষকের মৃত্য হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন কৃষি শ্রমিক।
শনিবার (১ মে) সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী দলবাড়ি নামক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করলে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।
পুটিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবার রহমান বাদশা মিয়া জানান, শনিবার সকালে কৃষক কবিনুর ইসলামসহ আরও তিনজন কৃষি শ্রমিককে নিয়ে ভেড়ভেড়ী দলবাড়ির ক্ষেতে নিজের জমিতে ধান কাটতে যান। এসময় বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হলে জমির মালিক কবিনুর ইসলাম ঘটনাস্থলেই মারা যান।একই সময় তিন শ্রমিক রফিকুল ইসলাম (৪৫), নাজমুল ইসলাম (৩৫)ও স্বাধীন মিয়া (৩০) গুরুত্বর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
কিশোরগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার মোকলেছুর রহমান জানান, বজ্রপাতে আহত তিনজনের মধ্যে রফিকুল ইসলাম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি দুজন এখানে ভর্তি রয়েছেন।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় এসআই আশেকুলের নেতৃত্বে পুলিশের তালিকাভুক্ত ‘ডাকাত’ আকাশ গ্রেফতার

হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত

পঞ্চগড়ে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ১

পঞ্চগড়ে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ১

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন : যা করা যাবে, যা করা যাবে না

সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমূলক সভা