crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে পিকআপের ধাক্কায় উত্তরা ইপিজেডের ৪ নারী শ্রমিক আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৮, ২০২০ ৩:১০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে পিকআপের ধাক্কায় উত্তরা ইউপিজেডের চার নারী শ্রমিক আহত হয়েছেন। সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. রাশেদুজ্জান এ তথ্য নিশ্চিত করেন। এরা সবাই উত্তরা ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত।
আহতরা হলেন, এভারগ্রিন (পরচুলা) বিডি লিমিটেডের তারামনি আইডি নং-৯৪৩০৪, মনিরা আকতার মনি আইডি নং-৬০২৫১, রাবেয়া বেগম আইডি নং-২১৯৫০ ও মাজেন (চশমা) কারখানার নারী শ্রমিক লাইজু বেগম আইডি নং-৫৩০৪৩। তাদের সকলের বাড়ী নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে।
বুধবার (১৮ মার্চ) সকাল ছয়টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকায় জলঢাকাগামী একটি পিকআপের সাথে ইপিজেড গামী ইজি-বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ইজি-বাইকের চালক এজাজুল হক জানান, আজ সকাল বেলা যাত্রী নিয়ে ইপিজেডে যাওয়ার সময় ওই এলকায় পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই চারজন গুরুতর আহত হয়।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. রাশেদুজ্জান জানান, সকাল সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারজন ভর্তি হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল হক জানান, ঘটনাটি আমার জানা নাই। হাসপাতালে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারী-১: তৃতীয়বারের মতো আফতাব উদ্দিন সরকার এমপি নির্বাচিত

ফাইল ছবি

বিদেশে বসে বসে বড় বড় কথা বলছে, সাহস থাকলে দেশে আসুক : প্রধানমন্ত্রী

টাইমবো’মা বোঝাই সিএনজিতে যাতায়াত, বি’স্ফোরণে প্রা’ণহানির ঝুঁকিতে যাত্রী!

রাজশাহীতে ছাত্র আন্দোলনে দু’হাতে ২ পিস্তল নিয়ে গু’লিবর্ষণকারী রুবেল দাউদকান্দিতে গ্রেফতার

হোমনায় ইউএনও’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

হোমনায় ইউএনও’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

কেএমপি’র অভিযানে ২ কেজি গাঁ’জাসহ ১ মা’দক কারবারি গ্রেফতার

ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

রংপুরে সেভ দ্য ফিউভচার ফাউন্ডেশন এর সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা