crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে নি’খোঁজ দুই ছাত্র উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৪, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
নীলফামারীতে নি’খোঁজ দুই ছাত্র উদ্ধার

নীলফামারী প্রতিনিধি॥ নিখোঁজের পাঁচ দিন পর নীলফামারীর ডোমার উপজেলার ডারকামারী আমজোড়াচাঁদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই ছাত্রকে উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (৩ আগস্ট) বিকেলে ডোমার থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা ডেস্ক এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
পুলিশ জানায়,উপজেলার জোড়াবাড়ি এলাকার বাচ্চা মিয়ার ছেলে নুর জামাল(১২) ও একই এলাকার আজিজুল ইসলামের ছেলে  রিপন ইসলাম(১২)।তারা গত ২৯ জুলাই নিখোঁজ হলে তাদের পরিবার ডোমার থানায় দু’টি সাধারণ ডায়েরী করেন।এরপর ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ তথ্য প্রযুক্তির মাধ্যমে সৈয়দপুরে তাদের অবস্থান শনাক্ত করে ডোমার থানার এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সৈয়দপুরের রাবেয়া এলাকার লিটনের ভাতের হোটেল হতে তাদের  উদ্ধার করে। সেখানে তারা হোটেল বয়ের কাজ নিয়েছিল।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদ উন নবী বলেন, দুই মাদ্রাসা ছাত্র অভিমান করে সৈয়দপুরে গিয়ে একটি হোটেলে কাজ করে সেখানেই থাকতো। তাদের উদ্ধার করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বরত এসআই জেসমিন আক্তারের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী ইউপি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: ডিমলায় ৭টি ইউনিয়নের ৪০৩ জনের মনোনয়নপত্র দাখিল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

রংপুরে ট্রাকের ধা’ক্কায় প্রাণ হা’রালেন তরুণ ফুটবলার মাসুম

রংপুরে ট্রাকের ধা’ক্কায় প্রাণ হা’রালেন তরুণ ফুটবলার মাসুম

পাবনার সাঁথিয়ায় ভোটার তালিকা হালনাগাদে আলোচনাসভা

ঘোড়াঘাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে ৪৫দিন অবস্থান

তেঁতুলিয়ায় সংসদসদস্যের নিজস্ব তহবিল থেক ঈদ উপহার হিসেবে টাকা বিতরণ 

তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাইয়ের ল ড়া ই