crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ দীর্ঘ ১৩ বছর পর জেলা আওয়ামীীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা আওয়ামীলীগ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতা ও এরশাদ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন কারণে ১৩ বছর অতিবাহিত হয়। আমাদের প্রতি নেত্রীর ভরসা থাকায় নীলফামারীর জেলা কমিটি তৈরীর প্রয়োজন মনে করেন নি কেন্দ্রীয় কমিটি।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক বলেন, আগামীকালের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে উপহার দিতে পারব বলে আমরা মনে করি। এই কমিটিতে তারুণ্যের জয় জয়কার হবে। এতে জেলার ছয় উপজেলার ২৫০ জন কাউন্সিলর অংশ নিবে এই সম্মেলনে। জেলা আওয়ামীলীগকে গতিশীল করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

ত্রি-বার্ষিক সম্মেলন উদযাপন কমিটির আহব্বায়ক আরিফ হোসেন মুন বলেন, ৭টি উপকমিটির মধ্যে প্রায় ২০০ জন নেতা-কর্মী সম্মেলনকে ঘিরে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা তাঁতি লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রমুখ।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।এছাড়াও বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বিভাগীয় সংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও জনপ্রিয়তায় শীর্ষে লক্ষ্মীপুর উত্তর হামছাদীর ইউপি চেয়ারম্যান নান্নু

চকরিয়া পৌরসভায় বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি বৈঠক

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের আহ্বান

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

অটো গাড়িতে গৃহবধুূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

রংপুরে আগুনে পুড়ে ৭ লাখ টাকার সম্পদ ভস্মিভূত

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন