crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০১৯ ৪:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক>> নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে সেখানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

দূতাবাসের অনারারী কনসাল শফিকুর রহমার ভুইয়া এর আগে বিবিসি বাংলাকে জানিয়েছেন যে ,দু’জন বাংলাদেশির পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছিলেন।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় তিনি জানান , আরও একজনের মৃত্যুর কথা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রী, যাকে এর আগে নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

ড. আবদুস সামাদ স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। এর আগে ড. সামাদ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বলে জানান শফিকুর রহমান ভুইয়া।

নিহত আরেকজনের পরিচয় সম্পর্কে ভুইয়া বলেন, মিসেস হোসনে আরা ফরিদ একজন গৃহবধূ ছিলেন।

মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছে বলে বাংলাদেশের দূতাবাস এখন পর্যন্ত খবর পেয়েছে।এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

ঘটনার পরপর দু’জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন শফিকুর রহমান ভুইয়া।এদের একজন ছিলেন ড. আবদুস সামাদের স্ত্রী। ফলে এখন আর একজন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা বলছেন।

আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে অনেক মুসলমান জড়ো হয়েছিলেন। এমন সময়ে সেখানে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, মসজিদে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন।

শফিকুর রহমার ভুইয়া আগামীকাল ক্রাইস্টচার্চে যাবেন বলে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে।

দূতাবাস বলছে, যে কোন তথ্য বা সাহায্যের জন্য ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা যাবে। জরুরী যোগাযোগের জন্য ফোন নম্বরগুলো হলো +৬১ ৪২৪ ৪৭২৫৪৪ এবং +৬১ ৪৫০১ ৭৩০৩৫।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন, ভাঙ্গনের কবলে বসতভিটা

সরিষাবাড়ীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, দেখার কেউ নেই

হোমনায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

দিনাজপুরে চিকিৎসকের উপর হা*মলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে কোটি মানুষের হৃদয়ে মাছরাঙ্গা টেলিভিশন

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

চাঁ*দাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির নির্দেশ আইজিপির

হোমনার সহকারী কমিশনার তানিয়া ভূঁইয়া করোনায় আক্রান্ত

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি