crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরের চাতলপাড়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এম এ হান্নান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৩ টি প্রকল্প ইট সলিং,রিটার্নিং ওয়াল ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকাল থেকে স্পটবোটে পর্যায়ক্রমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় হাওর বেষ্ঠিত চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৩ টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ.হান্নান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,মোহাম্মদ জিয়াউল করীম সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,মানবাধিকার সম্পাদক লিটন রায়,পৌর বিষয়ক সম্পাদক ছোয়াব মিয়া, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান বাবু,সভাপতি সোহরাব খান,সাধারণ সম্পাদক আছাব মিয়া,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ ভূইঁয়া,যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়াসহ উপজেলা ও চাতলপাড় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এম এ হান্নান বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে।” সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। বর্তমান সরকার জনবান্ধব সরকার- এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশান ঘাটের সংস্কারসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রীক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভ’য়াবহ অ’গ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষ’য়-ক্ষতি

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভ’য়াবহ অ’গ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষ’য়-ক্ষতি

ব্রাহ্মণপাড়ায় যুবকদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে  প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে প্রধানমন্ত্রী

সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো, আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে ২৫ কেজি চো’রাই তামার তারসহ গ্রেফতার১

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত- ১

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত- ১

হোমনায় ব্যবসায়ীদের প্রতি মাহে রমজানে দ্রব্যমূল্য না বাড়ানোর আহ্বান জানালেন ইউএনও

মহেশপুরে মাদকাসক্ত যুবককে টাকা না দেওয়ায় মা ও নানীকে কুপিয়ে হত্যা !

কিশোরগঞ্জে ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৫ উদ্বোধন