crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩০, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।।
নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলাল চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের সৌদি প্রবাসী হাফেজ মোহাম্মদ জাকারিয়া সুহায়েলের আর্থিক সহযোগিতায় ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে। উক্ত প্রোগ্রামে বেঙ্গাউতা ও কালিউতা দুই গ্রামের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করতে অংশ নেন। এতে সর্বসাধারণের মাঝে বেশ আনন্দ লক্ষ্য করা যায়।

সাধারণ মানুষরা জানান, এরকম আয়োজনের ফলে গরিব মানুষেরা এ সেবা পেয়েছেন। সাধারণ মানুষ চান এরকম মহান উদ্যোগ যেন পরবর্তীতে নেওয়া হয়।

উক্ত প্রোগ্রামে মাওলানা শরীফ উদ্দিন নুরী, মাওলানা ক্বারী হাবিবুর রহমান, মাওলানা মূফতি কাউছার আহমেদ আশরাফী,সততা ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা মাওলানা দেলোয়ার হোসেন, সভাপতি শরীফ আহমেদ, সহসভাপতি হাফেজ আবদুল হামিদ,সাধারণ সম্পাদক জহির আহমেদ, অর্থ সম্পাদক মুস্তাকিন,প্রচার সম্পাদক মুফতি জাকির হোসাইন জামশেদসহ আলেম,উলামাগন ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সকাল থেকে বিকাল পর্যন্ত ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৩

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ২ কোটি ৬৫ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ

মাধ্যমিকে স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আতিকুল ইসলাম

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে পঞ্চগড়- বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

পঞ্চগড়ে ভুয়া মেডিকেল টেস্ট, ৫০ হাজার টাকা জরিমানা