crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : “বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে মাদক,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,যৌতুক,নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে থানা পুলিশের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

লাল হোসেন সর্দারের বাড়ির প্রাঙ্গণে বিট অফিসার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলামের (পিপিএম) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য লাল হোসেন সর্দার,মোঃ ফুল মিয়া,কিতাব আলী সর্দার,রেনু মিয়া সর্দার,সাবেক ইউপি সদস্য সাহেদ মিয়া, মাসুক মিয়া ও সাংবাদিক আকতার হোসেন হোসেন ভুইয়া প্রমুখ। সভায় গ্রামের বিচার সালিশ ব্যক্তিত্ব,সমাজকর্মী,জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

সভাপতি তার বক্তব্যে বলেন,প্রতিদিনের বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতির মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। এলাকায় অপ্রীতিকর কোনকিছু উপলদ্ধি করলে সাথে সাথে পুলিশের সরকারি ফোন নাম্বারে জানানোর জন্য পরামর্শ দেন। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী ৫ দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

রাজধানীতে বহুতল ভবনে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও সেনাবাহিনী

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

নগরীতে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুরি

নগরীতে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুরি

হোমনায় দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিসে এমপি জালাল উদ্দিনকে শুভেচ্ছা

মহাসড়কের পাশে ছেলে সন্তানের জন্ম দিলেন ভা’রসাম্যহীন এক নারী

মহাসড়কের পাশে ছেলে সন্তানের জন্ম দিলেন ভা’রসাম্যহীন এক নারী

কিশোরগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সং*ঘর্ষ,ও দোকান ভা*ঙচুর আহত ২০ :

সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে আগামী নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে বিএনপিকে জবাব দেবে: আজিজী