crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভূইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি ।। “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।

আজ শনিবার (১০ মে) সকালে নাসিরনগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা,শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেনসহ উপজেলা প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও ৫৩ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন শিক্ষকদের হাতে প্রজেক্টর ও ল্যাপটপ তুলে দেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী কাল আন্তর্জাতিক নারী দিবস

হোমনায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, মহিলা আটক

দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

মুজিববর্ষ উপলক্ষে নাসিরনগরে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ

রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার

১০ বছরের অধিক বিনা বেতনে চাকরি করে এমপিওভুক্ত হরেন ৮৪১ শিক্ষক

হোমনায় মুজিববর্ষে শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৬ মেয়রপ্রার্থী ও ৫৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রশান্ত মহাসাগরের গভীরে ৫ হাজারেরও বেশি নতুন প্রজাতির জীবের সন্ধান