crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ১০:১৫ পূর্বাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ করোনা ভাইরাস সংক্রমণরোধে গোটা উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ও একটি সুখবর রয়েছে। আর তা হলো নাসিরনগর জুড়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।এখন চলছে ধান কেটে তা ঘরে তোলার পালা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাপানের অত্যাধুনিক ধান কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নাসিরনগর সদরের কামারগাঁও এলাকায় কম্বাইন্ড হারভেস্টার দ্বারা ধান কাটা কর্মসূচির ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় কর অপু,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,এসিআই মটরস লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার আবদুল্লাহ তালুকদারসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। কামারগাও এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র প্রদর্শনীতে কৃষক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখান।

সিলেট অঞ্চলের এসিআই মটরস লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার আবদুল্লাহ তালুকদার জানান, এ মেশিনে ধান কাটা,খড় কাটা ও মাড়াই সুবিধা-তিন ধরনের সুবিধা একসাথে পাবে কৃষকরা। এর ফলে কৃষকরা স্বল্প সময়ে ও কম খরচে তাদের ধান কেটে ঘরে তুলতে পারবেন। জাপানের তৈরী অত্যাধুনিক এই ধান কাটা মেশিনটি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা বেশ উপকৃত হবে। চাষীদের সময়,অর্থ সাশ্রয় ও শারীরিক কষ্ট লাঘব হবে এ মেশিনটি ব্যবহারের মাধ্যমে। এই মেশিন ব্যবহারের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কমানো যায়।এই তিন ধরনের কাজ শ্রমিক দিয়ে করাতে হলে চাষীর খরচ পড়ত দ্বিগুণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি ল্যাপটপ চুরি

পুঠিয়ায় তেল ব্যবসায়ীর অর্থদণ্ড

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

আগামী ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সোলায়মান হোসেন

পাবনায় অফিসের মধ্যে গলায় ফাঁস নিয়ে ঝাড়ুদারের আত্মহত্যা

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক দু’র্নীতি ও অ’নিয়মের অভিযোগ

নাগরপুরের সর্বস্তরের জনগণের প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত