crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন(আধুনিক ধান কাটার যন্ত্র)বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় চারজন কৃষকের হাতে চারটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চাবি হস্তান্তর করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া কৃষকরা হলেন হরিপুর ইউনিয়নের ফরহাদ হোসেন,গোকর্ণ ইউনিয়নের ভানু চন্দ্র দেব, ধরমন্ডল ইউনিয়নের নিবশ্বা মিয়া ও বুড়িশ্বর ইউনিয়নের ভানু লাল চন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেকসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কলারোয়ায় উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী স্বপনের গণসংযোগ

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার শপথ নিন’ : সেলিমা আহমাদ এমপি

পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর শুভ উদ্বোধন

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও নারী ডাক্তারসহ ৭ জনের করোনা শনাক্ত!

মিরপুরে থানায় ভেতর রহস্যজনক বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

সুনামগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন

ঘোড়াঘাট ভর্নাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

স্বাস্থ্যসেবায় মেডিটেশনের অন্তর্ভুক্তি চিকিৎসা ব্যয় কমবে, অভিমত চিকিৎসকদের