crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২০ ৩:২১ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী করোনা আক্রান্ত ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)থেকে পাঠানো প্রতিবেদনে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনার মারা যাওয়ার ব্যক্তির পিতা,মাতা,স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার স্ত্রী‘র পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। বাকি তিনজনের পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। করোনা আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন তিনি। তবে কোয়ারেন্টাইনে থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থতা বোধ করলে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে, তবে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর ৭ এপ্রিল রাতে শ্বশুরবাড়িতে জ্বর.কাশি ও শ্বাস কষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা আক্রান্ত হয়ে মারা যান। এঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। পাশাপাশি পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নের মানুষজনের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আব্বাস উদ্দীন সংগীত একাডেমির ঈদ পুনর্মিলনী

ফয়জুল করীমের ব্যাংকে আছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

চট্টগ্রাম ওয়াসার এমডি ফয়জুল্লাহ ও তার পরিচালনা পরিষদ অপসারিত

কুমিল্লায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করলেন পুলিশ সুপার

কুমিল্লায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করলেন পুলিশ সুপার

দিনাজপুরের আলিক মহাসড়ক ইজিবাইক-অটোরিকশার দখলে

হোমনায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন : সমাজকল্যাণ মন্ত্রী

দেশের সব নদীবন্দরকে ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

সরিষাবাড়ীতে স্কুল ম্যানেজিং কমিটিতে যোগ্য সভাপতি মনোনীত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল