crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৫, ২০২০ ৪:২০ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের প্রভাবের কারণে খাদ্য সংকট মোকাবেলায় অসহায় ও হতদরিদ্র আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সারাদেশের ন্যায় এ উপজেলার ৩‘শ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এসব খাদ্য সামগ্রী তুলে দেন। নাসিরনগর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে তিন‘শ আনসার-ভিডিপি সদস্যকে ৫ কেজি করে চাল,১ কেজি ডাল,১ লিটার তেল,২ কেজি আলু ও ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ ইউনিয়ন পর্যায়ের আনসার-ভিডিপির কমান্ডারগণ,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সব গুলোতেই আ’ লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ

নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান

নেত্রকোনায় পিকেএসএফ শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

ঝিনাইদহে সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা, ১০ ঘণ্টা পর দাফন!

লকডাউনের বিষয়ে আসছে কঠোর সিদ্ধান্ত

ঝিনাইদহ শহরে পার্সেল সার্ভিস অফিসে চুরি

নীলফামারীর ডিমলায় ৬ জু-য়া-ড়ি আটক,গণমাধ্যমকর্মীকে বি-ভ্রা-ন্ত করার চেষ্টা

মেলান্দহে কৃষক মাঠ দিবস উদযাপন

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্র হ’ত্যার ঘটনায় ৫ জনের ফাঁ’সি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার