crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদণ্ড, হাসপাতাল বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৬, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকা থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার ফাহমিদা আলমকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের পর ফাহমিদা আলমকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে ওই হাসপাতালে নিয়মিত রোগী দেখে আসছেন।

তার নামের পাশে ডাক্তারি ডিগ্রি হিসেবে এমবিবিএস, পিজিটি (গাইনি অ্যান্ড অবস), এমসিএইচ (ডিএসএইচ) সিএমইউ, ডিএমইউ মেডিসিন গাইনি ও শিশুরোগ বিষয়ে অভিজ্ঞ ও সনোলজিস্ট হিসেবে প্রেসক্রিপশনে উল্লেখ করে আসছেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ম্যাটস থেকে একটি ডিপ্লোমা কোর্স করা ফাহমিদা আলম হাসপাতালে আলট্রাসনোর টেকনিশিয়ান হিসেবে চাকরি নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে বিশেষজ্ঞ ডাক্তার সেজে রোগী দেখা শুরু করেন। এভাবে রোগীদের সঙ্গে সেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এম হোসেন জেনারেল হাসপাতালকে বন্ধ করে দেয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মত রাজপথে অবস্থান শিক্ষক-কর্মচারীদের

খুলনায় দুঃস্থদের পাশে দাঁড়ালো সম্প্রীতি ফোরাম

তিতাসে চাচীর জানাযায় এসে অশ্রুসিক্ত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডোমারে মেয়েকে ধ’র্ষণের অভিযোগে বাবা গ্রেফতার!

‘নদী ভাঙলেই জমি খাস’ আইন বাতিলের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

রংপুরে আসক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুজিববর্ষে ঝিনাইদহ সদর হাসপাতালে ৮ সিনিয়র কনসালটেন্টসহ ১৯ পদে ডাক্তার নেই!

মুজিববর্ষে ঝিনাইদহ সদর হাসপাতালে ৮ সিনিয়র কনসালটেন্টসহ ১৯ পদে ডাক্তার নেই!