crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া : আলী রিয়াজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

তিনি বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

সোমবার বেলা ১১টায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন।

রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমত নেই। গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।’

অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ এখন ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশকে পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বন্দরে লাঙ্গলবন্দ স্নান উৎসবে পানিতে ডু’বে শিশুর মৃ’ত্যু

বকশিগঞ্জে নববধূর আত্মহত্যা

লালমনিরহাটে জু‌য়েল‌কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

নাসিরনগরে ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাসিরনগরে ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চকরিয়া আর্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন

ঝিনাইদহে ৩’শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ঘোড়াঘাটে স্ত্রীকে বি’ষ প্রয়োগে হ’ত্যা, স্বামী ও শাশুড়ি গ্রেফতার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও চাটমোহর পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা-সমাবেশ নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

হোমনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ১০