crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ফাতেমা খাতুন (৩৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আসামির শয়নকক্ষে রাখা একটি স্টিলের ওয়ারড্রবের নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় ১ লাখ ১০ হাজার ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট উদ্ধার ইয়াবার সংখ্যা ১ লাখ ১০ হাজার ২০০ পিস।’

তিনি বলেন, ‘অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, ‘অভিযুক্ত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার নেওয়া হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় বাস -মোটরসাইকেল মুখোমুখি সং-ঘর্ষে নি-হত-১,আ-হত ১।

ডিমলায় বাস -মোটরসাইকেল মুখোমুখি সং-ঘর্ষে নি-হত-১,আ-হত ১।

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়ার বড়বাজারের তুলা পট্টিতে অগ্নিকাণ্ড

কলারোয়ার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

ডোমারে রুবাইয়া ডেণ্টাল কেয়ার অ্যাণ্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জ’রিমানা

ডোমারে রুবাইয়া ডেণ্টাল কেয়ার অ্যাণ্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জ’রিমানা

ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঝিনাইদহে কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ॥ ভে’ঙ্গে দেওয়া হলো নির্মাণাধীন প্রাচীর

ঝিনাইদহে কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ॥ ভে’ঙ্গে দেওয়া হলো নির্মাণাধীন প্রাচীর

করোনা জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নৌকার তিন প্রচার কেন্দ্রে ‘অগ্নিসংযোগ’