crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধামরাইয়ে বাস- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই বন্ধুর!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৬, ২০২০ ৯:০৪ পূর্বাহ্ণ


মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :
ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুই কলেজছাত্রের। আজ রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ধামরাইয়ে বসবাসরত আলতাফ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৮) ও একই এলাকার সাগর আলীর ছেলে সজিব হোসেন (১৮)। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিল। তাদের মধ্যে একজন মানিকগঞ্জ খান বাহাদুর আউলাদ হোসেন ও আরেকজন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, রাশেদুল ইসলাম ও সজিব হোসেন রবিবার সকালে মোটরসাইকেলযোগে কালামপুর রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইল কারখানার সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় পাটুরিয়াগামী যাত্রীবাহী সাকুরা পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ভেতরে ঢুকে যায় এবং বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

পদত্যাগ করলেন কাদের মির্জা, জানালেন ফেসবুকে

পাবনায় গলায় ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

জগন্নাথপুরে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

ভৈরবে ভ’য়াবহ ট্রেন দু’র্ঘটনায় নিহত ২০

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

রাজধানীতে ভুয়া মানবাধিকার চেয়ারম্যান ও সাংবাদিক আতিকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্র্যাক সামাজিক ক্ষমতায়নে জামালপুর সদর ইউএনও’র উঠান বৈঠক

নাসিরনগরে ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান