crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দ্রুততম সময়ের মধ্যেই শহরের চেহারা পাল্টে যাবে: মেয়র ইকরামুল হক টিটু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

 

জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, ‘নাগরিকের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই শহরের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় ১৬ শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।এর মধ্যে ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি ১৩০০ কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। এ সমস্ত কাজগুলো শেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে শহরের চেহারা পাল্টে যাবে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ল্যাবরেটরি স্কুলে নির্মিত অভিভাবক ছাউনি এবং স্কুল প্রাঙ্গণে নির্মিতব্য শহিদ মিনার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জ- রাস্তাকে প্রশস্ত করা, মানুষের চলাচলকে নির্বিঘ্ন করা।
কিন্তু কোভিড- ১৯ এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অধিকাংশ উন্নয়ন এবং স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়েছে। এরপরও আমরা থেমে ছিলাম না। করোনার বিপর্যয়ে আমরা মানুষের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করেছি।উন্নয়নকে গতিশীল রাখার জন্য চেষ্টা চালিয়েছি।

মেয়র জানান, শিশুদের উন্নত বিকাশের জন্য ৪০ একর জায়গা বিস্তৃত একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কয়েক মাসের মধ্যেই চুড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা যায়। আধুনিক সুবিধা সম্বলিত এ পার্ক শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুর থানা পুলিশের অভিযান, প্রাইভেটকারে ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

ঝিনাইদহে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

রংপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

চাটমোহর হান্ডিয়ালে ওষুধ ব্যবসায়ীদের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় চিকিৎসক হ’ত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জামালপুরে সাব রেজিস্ট্রার  আবু কালামের বিরুদ্ধে ঘু*ষ নিয়ে দলিল করায় দুদকে অভিযোগ

কটিয়াদীতে নিজ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে : আইজিপি

প্রয়াত নাসিমকে নিয়ে কটূক্তি করায় বেরোবির বাংলা বিভাগের শিক্ষিকা গ্রেফতার

জামালপুরে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন