crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৭, ২০২০ ১:৩২ অপরাহ্ণ
দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত,  আহত-১

 

 

 

রফিকুল ইসলাম : সোমবার দুপুরের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাঠের ব্রীজের নিকটবর্তী স্থানে ট্রাকচাপায় রাসেল (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী রুবেল (২২)। আহত রুবেলকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রাসেল দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রুবেল একই গ্রামের মুসা কলিমের ছেলে।

দৌলতপুর থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) নিশিকান্ত সরকার জানান, রাসেল ও তার বন্ধু রুবেল মোটরসাইকেলযোগে মথুরাপুর থেকে হোসেনাবাদ যাওয়ার পথে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ মাঠের মধ্যে ব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাসেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং রুবেল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। রুবেলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে (যশোর-ট-২৭১৫) আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়রকে পিটিয়ে ত্রাণের টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নাসিরনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুরের ৬ জন নিহত

ঝিনাইদহে অগ্নিদগ্ধ সেই ভিক্ষুক জামেনা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করালেন যুবলীগ নেতা

গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

ময়মনসিংহে সংস্কৃতিসেবীর চেক বিতরণ

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত হোম কোয়ারেন্টাইনে, শৈলকুপায় করোনার মধ্যে কর্মস্থলে না থাকায় ২ কর্মকর্তাকে শোকজ

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত হোম কোয়ারেন্টাইনে, শৈলকুপায় করোনার মধ্যে কর্মস্থলে না থাকায় ২ কর্মকর্তাকে শোকজ

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জনের অর্থদণ্ড

নাসিরনগরে চাতলপাড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত