crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে : স্পিকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২২, ২০২০ ৯:৫৩ অপরাহ্ণ

                                                    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সকলের সহযোগিতায় দেশে আজ সকল ধর্মের মানুষ সুষ্ঠু, সুন্দর, নির্মল ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারছে।

বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা রংপুর-৬ আসনে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। স্পিকার শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সকলকে পূজা উৎসব পালনের পরামর্শ দেন স্পিকার।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দ ৯২টি পূজামণ্ডপে ৫০০ কেজি চাল বিতরণ করেন। পরে ৮ জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে গাভী পালনের জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খলিল এবং পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে হত্যা মামলাকে পুঁজি করে চলছে চাঁদাবাজি ও লুটপাট, বাড়ি ছাড়া অসহায় ১৫ টি পরিবার

নীলফামারীর ডিমলায় শিশু ধ’র্ষণ মামলার আসামি গ্রেফতার

ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে পিতা ও দেহব্যবসায়ী শিল্পী আটক

রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিএমএসএফের আলোচনা ও ইফতার মাহফিল

রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিএমএসএফের আলোচনা ও ইফতার মাহফিল

এনজিও’র কিস্তির বেড়াজালে রংপুরের অসহায় ও দুস্থ মানুষজন

শহিদী মৃত্যু লাভের আমল

শহিদী মৃত্যু লাভের আমল

রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ নিহত-৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলো পঞ্চগড় জেলা আওয়ামীলীগ

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন