crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৬৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে আরও ১ হাজার ৮৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি।  এর আগে গতবছরের ১৫ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ৮৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

বুধবার সকাল পর্যন্ত আরও এক হাজার ৮৬৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ৮ হাজার ৬০৮ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৫১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।  তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন হয়েছে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা।  এটি বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা পাচারকালে, মাদকসহ আটক ২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৪ জন

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

জামালপুরে সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে মিথ্যা মামলা, দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

রংপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

র‌্যাবের ৬ সদস্যসহ নীলফামারীতে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

রংপুরের পীরগঞ্জে মাওলানা মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে লাখো জনতার ঢল

সারাদেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯৮