crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশব্যাপি সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৬, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রাম, পটুয়াখালী, মৌলভীবাজারসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর কুমার সমাদ্দার, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্তসহ অন্যান্যরা। বক্তারা, সারাদেশে সাম্প্রদায়িক হামলায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডোমারে আ’লীগ কর্মী আউয়াল মেম্বার গ্রেফতার

চকরিয়ায় ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

করোনায় আক্রান্ত জবি’র কর্মচারীর মৃত্যু

ডোমারে কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

পঞ্চগড়ে এক প্রেমিক বিয়ে করল দুই প্রেমিকাকে

পঞ্চগড়ে এক প্রেমিক বিয়ে করল দুই প্রেমিকাকে

হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুমারখালীতে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী দুই মাসের অন্তঃস্বত্ত্বা : পরিবারের অভিযোগ ধর্ষণ

ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আইজিপি’র মতবিনিময়

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭২৪ শিশুসহ ২২১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল